জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান বক্তৃতায় বিজয়ী আকবর ও রূপক
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত নিয়মিত বিজ্ঞান বক্তৃতায় বিজয়ী হয়েছেন ডুয়েটের শিক্ষর্থী তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ আকবর হোসাইন এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন রূপক।
মঙ্গলবার কোভিড বর্জ্য ব্যবস্থাপনা বিষয়য়ে অনলাইন বক্তৃতায় অংশ নেন ঢাকা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুম্মান আল নাহিয়ান ও মোহাম্মাদ তৌহিদুল হাসান রানা এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ আকবর হোসাইন।
বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর এস এম আবু হান্নান।
অপরদিকে পানির সদ্ব্যাবহার বিষয়ে বক্তৃতায় অংশ নেন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নূরিন তাসনিম, ঝিনাইদহের সকারি কেসি কলেজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নুঝহাত তাবাসসুম এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন রূপক।
বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারি সহকারী এস এম রুবায়েত হোসেন।
বক্ততা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাদুঘরের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ কায়ছার আব্দুল্লাহ।
বুধবার অনুষ্ঠিত হবে বিদ্যুতের অপচয় রোধে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃহস্পতি ও শনির নিকটবর্তী অবস্থানঃ মহাজাগতিক ব্যাখ্যা বিষয়ে বক্তৃতা।